বেরোবির তিন হলে ব্যয় বাড়লেও সেবার মান নিয়ে অসন্তোষ
বেরোবির তিন হলে ব্যয় বাড়লেও সেবার মান নিয়ে অসন্তোষ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মাত্র ৮২০ আসনের তিনটি আবাসিক হল পরিচালনায় দায়িত্ব পালন করছেন ২৬ জন প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট। তাদের ভাতা বাবদ বছরে ব্যয় হচ্ছে ১২ লাখ ৪৮ হাজার টাকা। তবে এত ব্যয়ের পরও আবাসিক হলগুলোর পরিবেশ, নিরাপত্তা ও সেবার মান নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ রয়েই গেছে।































