
মুম্বাইয়ের ব্যস্ত গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা। সেই চেনা ভিড়ের মাঝেই দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছিল এক বিড়াল। নিয়মিত যাতায়াত করা যাত্রীদের কাছে বিড়ালটি আগেই চেনা হয়ে উঠেছিল।

দরজার খিল খুলে ফেলা, মুহূর্তে আলমারির কোণে উঠে যাওয়া কিংবা লুকিয়ে রাখা খাবার খুঁজে বের করা-বিড়ালের এমন কাণ্ড দেখে অনেকেই মজা পান। কিন্তু এসব আচরণের পেছনে যে তীক্ষ্ণ বুদ্ধি ও জটিল মানসিক প্রক্রিয়া কাজ করে, তা নিয়ে এখন আগ্রহ বাড়ছে বিজ্ঞানীদেরও।