
বাংলাদেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং ও সেবা রপ্তানি খাতকে আরও সুসংগঠিত, গতিশীল এবং আমলাতান্ত্রিক জটিলতামুক্ত করতে বৈদেশিক মুদ্রা লেনদেনের নীতিমালায় বড় ধরনের সংস্কার ও সমন্বয় এনেছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের ক্রমবর্ধমান ডিজিটাল সেবা খাতকে সহায়তা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী পাঁচ বছরে দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া এবং উচ্চপ্রযুক্তিতে কয়েক হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।