সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের পেনশনের অর্থ নিয়ে জালিয়াতির ঘটনায় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) কার্যক্রম শুরুর সময় থেকে হওয়া সব সন্দেহজনক ও অস্বাভাবিক বকেয়া পেনশন লেনদেন তদন্তে নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবম পে-স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এ পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।