রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ের ‘মালিটোলা পার্ক’। নান্দনিক ফোয়ারা, আলোকসজ্জা ও বসার ব্যবস্থা নিয়ে গড়ে তোলা সেই পার্ক এখন অযত্ন-অবহেলায় জীর্ণ হয়ে পড়েছে। সিটি কর্পোরেশনের অসেচতনায় পার্কের সৌন্দর্যবর্ধনের জন্য স্থাপন করা দৃষ্টিনন্দন পানির ফোয়ারাটি বর্তমানে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে।
রাজধানীর পান্থপথের পান্থকুঞ্জ পার্কটি একসময় পাঁচ একরেরও বেশি জায়গাজুড়ে বিস্তৃত ছিল। তবে গত দুই দশকে ধীরে ধীরে পার্কের জমিতে গড়ে উঠেছে পাবলিক টয়লেট, বর্জ্য স্থানান্তর কেন্দ্র, বিভিন্ন ভাস্কর্যসহ নানা স্থাপনা। এতে ক্রমেই কমেছে সবুজে ঘেরা পার্কটির পরিসর।