গরমে পুড়ছে পূর্ব এশিয়া, মাটির নিচেই ‘সেদ্ধ’ হচ্ছে আলু
গরমে পুড়ছে পূর্ব এশিয়া, মাটির নিচেই ‘সেদ্ধ’ হচ্ছে আলু
মাঠের আলুগুলো মাটির নিচেই যেন সেদ্ধ হয়ে গলে যাচ্ছে। কদিন আগেও যেসব খেতে তরমুজ কিংবা স্ট্রবেরির চারা হাসছিল, চড়া রোদের তাপে তা নষ্ট হয়ে গেছে। এটা কোনো কাল্পনিক দৃশ্য নয়, পূর্ব এশিয়া জুড়ে নেমে আসা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহের বাস্তব চিত্র।































