ঢাকা কলেজের ওয়াশরুম ব্যবহারের অনুপযোগী, নেই পর্যাপ্ত খাবার পানি
ঢাকা কলেজের ওয়াশরুম ব্যবহারের অনুপযোগী, নেই পর্যাপ্ত খাবার পানি
ঢাকা কলেজের ১০ তলা নতুন ভবনের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ব্যবহৃত ওয়াশরুম দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। রবিবার (৩০ আগস্ট) সরেজমিনে ভবনের বিভিন্ন তলায় দেখা যায়, কোথাও লাইট নষ্ট, কোথাও দরজা বিকল, আবার কোনো কোনো ওয়াশরুমে জমে আছে ময়লা-আবর্জনা।






















