
ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ বিভাগের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান।

সরিয়ে দেওয়া হলো চুক্তিতে নিয়োগপ্রাপ্ত ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলামকে। তাকে এক বছরের জন্য জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক পদে সচিব মর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

রাজধানী ঢাকার চারপাশে বয়ে চলা নদীগুলো নগরবাসীর জন্য স্বস্তির উৎস হওয়ার কথা ছিল। কিন্তু দূষণের কারণে সেগুলো এখন সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। কলকারখানার রাসায়নিক বর্জ্য সরাসরি নদীর সঙ্গে মিশে মানুষের ক্ষতির কারণ হচ্ছে।