শিরোনাম

ব্রাজিলের শেষ বত্রিশের প্রতিপক্ষ কোন দল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ব্রাজিলের শেষ বত্রিশের প্রতিপক্ষ কোন দল
জোড়া গোল করা ভিনিসিয়ুসকে নিয়ে সতীর্থদের উল্লাস। ছবি: ফেসবুক

স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে উঠেছে ব্রাজিল। বাংলাদেশ সময় ২৯ জুন রাত ১১টায় শেষ বত্রিশের ম্যাচটি খেলতে নামবে ব্রাজিল। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা?

Point Table 2
Point Table 2

সূচি অনুযায়ী ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দল। ‘এফ’ গ্রুপের রানার্সআপ দল এখনো নিশ্চিত হয়নি। গ্রুপটিতে দলগুলোর একটি করে ম্যাচ খেলা বাকি আছে। এই মুহূর্তে অবশ্য জাপান ‘এফ; গ্রুপের দ্বিতীয় স্থানে আছে।

Point Table 1
Point Table 1

‘এফ’ গ্রুপে ২ ম্যাচে একটি করে জয় ও ড্র নেদারল্যান্ডস আর জাপানের। দুই দলেরই পয়েন্ট সমান ৪ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় নেদারল্যান্ডস আছে শীর্ষে, জাপান দুইয়ে। ২ ম্যাচে একটি জয়ে ৩ পয়েন্ট নিয়ে সুইডেন আছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে থাকা তিউনিসিয়ার ২ ম্যাচে কোনো জয় নেই।

‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় জাপান মুখোমুখি হবে সুইডেনের। একই সময়ে নেদারল্যান্ডস খেলবে তিউনিসিয়ার বিপক্ষে।

/আরএ/