শিরোনাম

ফেডারেশন কাপে একই গ্রুপে কিংস-মোহামেডান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ফেডারেশন কাপে একই গ্রুপে কিংস-মোহামেডান
ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠান

ফেডারেশন কাপের গত আসরের দুই ফাইনালিস্ট বসুন্ধরা কিংস ও মোহামেডানের এবার গ্রুপ পর্বেই দেখা হবে। শনিবার (১২ সেপ্টেম্বর) আসছে মৌসুমে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে বাফুফে ভবনে।

১৩ দল নিয়ে হতে যাওয়া এই টুর্নামেন্টে গ্রুপ দুটি। ‘বি’ গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স-আপ মোহামেডান ছাড়াও আছে পুলিশ এফসি, পিডব্লিউডি, আরামবাগ, সিটি ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স।

‘এ’ গ্রুপে দল ছয়টি। রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনীর সঙ্গে এই গ্রুপে আছে ফর্টিস এফসি, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ও চট্টগ্রাম সিটি।

আবাহনী সবশেষ ফেডারেশন কাপ জিতেছিল ২০২১-২২ মৌসুমে। এরপর তারা দুইবার ফাইনাল খেললেও জিততে পারেনি। মোহামেডান ১১ বার ফেডারেশন কাপজয়ী। কিংস জিতেছে পাঁচবার।

২২ সেপ্টেম্বর থেকে দেশের চার ভেন্যুতে শুরু হওয়ার কথা ফেডারেশন কাপ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে শেষ দিকের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ হবে। তবে গ্রুপ পর্বের বেশিরভাগ ম্যাচ হবে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গোপালগঞ্জে।

/টিই/