শিরোনাম

ব্যালন ডি’অরের দৌড়ে দেম্বেলের সেরা তিন যারা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ব্যালন ডি’অরের দৌড়ে দেম্বেলের সেরা তিন যারা
উসমান দেম্বেলে

২০২৫ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন উসমান দেম্বেলে। এবারও আছেন সংক্ষিপ্ত ৩০ জনের তালিকায়। তবে দেম্বেলের বিজয়ী হওয়ার সম্ভাবনা ক্ষীণ। সুযোগ থাকলে নিজেকে ভোট না দিয়ে অন্য ৩ তারকাকে এগিয়ে রাখবেন বলে জানিয়েছেন এই উইঙ্গার।

সম্প্রতি ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের তিন পছন্দের কথা তুলে ধরেন ২৯ বছর বয়সী দেম্বেলে। সুযোগ থাকলে কোন খেলোয়াড়কে ব্যালন ডি’অর দিতেন, এমন প্রশ্নে পিএসজি সতীর্থ ও জর্জিয়ান তারকা খাভিচা কভারাস্কেইয়াকে ভোট দিয়েছেন তিনি। সেরা তিনের বাকি দুজন ইংল্যান্ডের হ্যারি কেইন ও স্বদেশি ফ্রান্সের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে।

নিজের নাম তালিকায় রাখা নিয়ে দেম্বেলে রসিকতা করে বলেন, ‘আমাকে যদি বাছাই করার সুযোগ দেওয়া হতো, আমি নিজেকে তালিকায় রাখতাম না এবং নিজের জন্য ভোটও দিতাম না।’

সাক্ষাৎকারে ব্যালন ডি’অর জয়ের পরবর্তী চাপ নিয়েও কথা বলেছেন দেম্বেলে। ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘সমালোচিত হওয়াকে আমি পাত্তা দেই না। এটা খেলার অংশ। ফুটবলে আপনি সবসময় সমালোচিত হবেন, আর যখন আপনি ব্যালন ডি’অর জয়ী তখন সেটা আরও বাড়বে।’

২০২৫-২৬ মৌসুমে পিএসজির জন্য ৪০ ম্যাচ খেলে ২০ গোল ও ১১ অ্যাসিস্ট দেম্বেলের। ব্যালন ডি’অর জয়ের পর প্রত্যেক ম্যাচেই ৱগোল করার একটা তাড়না অনুভব করেছেন।

/টিই/