শিরোনাম

নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান: মেঘনা আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান: মেঘনা আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম

মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান।

শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে মেঘনা আলম লিখেন, নাসিরুদ্দিন পাটোয়ারী রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান। অথচ যখন প্রশ্ন করলাম, অনলাইনে হয়রানি করা লোক কি এনসিপিরএর? মুখে তার কুলুপ এঁটে গেল।

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে মেঘনা আলমের পোষ্ট
নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে মেঘনা আলমের পোষ্ট

এর আগে, শুক্রবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া আরেকটি পোষ্টে তিনি লিখেন, ‘নাহিদ ইসলাম, অনুগ্রহ করে ইনবক্স চেক করুন। অনুগ্রহ করে নিশ্চিত করুন, যদি এনসিপির সদস্যরা নারীদের প্রতি অনলাইন হয়রানিতে সক্রিয়ভাবে জড়িত হয়ে থাকেন।’

অনলাইনে হয়রানির অভিযোগের বিষয়ে এনসিপির অবস্থান জানতে চেয়েই নাহিদ ইসলামের প্রতি এই আহ্বান জানান তিনি।

/এসবি/