শিরোনাম

আজকের স্বর্ণের দাম: ১২ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
আজকের স্বর্ণের দাম: ১২ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণের গহনা কেনাকাটা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের বাজারে স্বর্ণ ও রূপার গহনার দামে আজ কী পরিবর্তন এসেছে, তা জানতে ক্রেতাদের আগ্রহের শেষ নেই। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম কত, ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম কত এবং রূপার গহনার দামই বা কত—এসব তথ্য থাকছে এই প্রতিবেদনে। যারা আজ স্বর্ণ বা রূপার গহনা কিনতে চান, তাদের জন্য বাজারদরের সর্বশেষ আপডেট একসঙ্গে তুলে ধরা হলো।

টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে।

ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ দর জানিয়েছে বাজুস। নির্ধারিত দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

কোন ক্যারেটের স্বর্ণের দাম কত

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে—

২২ ক্যারেট: ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা

বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এ কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।

গহনা কিনলে মজুরি প্রযোজ্য

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলঙ্কারের নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি দিতে হবে। স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। এ ক্ষেত্রে নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের প্রচলিত নিয়ম অনুযায়ী মূল্য সমন্বয় করা হবে।

রুপার ভরি কত আজ

স্বর্ণের দাম বাড়লেও রুপার দরে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট রুপা ৫ হাজার ১৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া ২১ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯১ টাকা।