


নিম্নস্তরের সিগারেটের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৩ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ স্তরের সিগারেটের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকার পরিবর্তে ৬৫ টাকা ও তদূর্ধ্ব নির্ধারণ করা হয়েছে।

দেশে জ্বালানি তেলের আমদানি-নির্ভরতা কমাতে বড় পরিসরে পরিশোধন ও সংরক্ষণ সক্ষমতা গড়ে তুলছে টিকে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি।

তীব্র গ্যাস-সংকটে বড় চাপ তৈরি হয়েছে দেশের ভারী শিল্পে। কোথাও অর্ধেক, আবার কোথাও পুরোপুরি বন্ধ রয়েছে কারখানার উৎপাদন। কাজ না থাকায় অলস সময় পার করছেন অনেক শ্রমিক।

অর্থনৈতিক অঞ্চলে প্লট বরাদ্দ নেওয়ার পর বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করেও অবকাঠামো ও ইউটিলিটি সুবিধা নিশ্চিত হয়নি। নিরবচ্ছিন্ন গ্যাস ও শিল্প-পানির সংকট এবং অবকাঠামো উন্নয়নের ধীরগতির কারণে অনেক প্রতিষ্ঠান এখনও উৎপাদনে যেতে পারেনি।

বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর লক্ষ্যে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদিন কমপক্ষে ৫ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পোলট্রি খামারিরা।

সাভারের আশুলিয়ায় ছুটির মধ্যেই একটি তৈরি পোশাক কারখানার ৫৬৫ শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ দিনের জন্য স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

যেকোনো সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দিয়ে বেজা নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থকে সবার উপরে স্থান দিতে হবে।

কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসার জন্য হেলিকপ্টার ভাড়া দেবে কোম্পানিটি।

দেশের টেক্সটাইল ও বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতিসহ নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা।

দেশের বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন, বিনিয়োগকারীদের সমস্যা চিহ্নিতকরণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই করার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত শিল্প ডেটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।

দেশীয় বস্ত্র ও তৈরি পোশাক খাতের রপ্তানি বাড়াতে নগদ সহায়তার হার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রতি মাসে প্রায় ৫০০ কোটি টাকা ক্ষতির শিকার হচ্ছেন দেশের তৃণমূল পর্যায়ের পোল্ট্রি খামারিরা। এভাবে চলতে থাকলে আগামী দুই বছরের মধ্যে তৃণমূল পর্যায়ের পোল্ট্রি খামারিরা টিকে থাকবে না, সব ঝরে পড়বে।

অনুষ্ঠানে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বিজেএমসির বন্ধ মিলসমূহে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করে উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রাজধানীর ন্যাশনাল প্লাজার রিহ্যাব বোর্ড রুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানান রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ আপাতত বন্ধ হলেও এর বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশ। বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতিতে দেশের শিল্প খাত, বিশেষ করে তৈরি পোশাকশিল্প চাপে পড়েছে।

কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে আরও চাঙ্গা করা হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৩০ শতাংশ মূল্য সংযোজনের (ভ্যালু এডিশন) শর্ত প্রত্যাহারের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।