
সাভারে সুরেশ্বর পীরের অনুসারী কাজী জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে আগামী ২৬ ও ২৭ আগস্ট অনুষ্ঠেয় ওরস বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন ‘তৌহিদি জনতার’ ব্যানারে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও ধর্মভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা।

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ১৭ আগস্ট দুপুর ১২ টা থেকে বেলা ২টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিনবাজার ল্যান্ডফিলের কয়েকটি স্থান ঘুরে মানুষের দুর্ভোগের এই চিত্র দেখা গেছে।

জেএমবির ছয় সদস্যসহ অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ মামলায় মোহাম্মদ আরিফ ওরফে ইমরান নামে এক যুবককে গ্রেপ্তার দেখানো হয়েছে, বাকি পাঁচ আসামি পলাতক।

সাভারের একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। বুধবার (১২ আগস্ট) বিকেলে বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে।

সাভারে একটি স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারকে কেন্দ্র করে বোমা আতঙ্ক সৃষ্টি হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)

এ ঘটনার পর থেকে শ্যামপুর ও এর আশপাশের এলাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ বাসস্ট্যান্ড বাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি শিক্ষার্থীবাহী বাসে অটোচালক ও তার সহযোগীদের হামলার অভিযোগ উঠেছে।

ঢাকার সাভারে পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী নামে ছাত্রদলের সাবেক এক নেতা নিহতের অভিযোগ উঠেছে। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সাভারে চলন্ত বাসে এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাসের চালক ও তার সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনার জন্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, সমাবেশকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হামলার পরিবেশ তৈরি করা হয়েছিল এবং এ ঘটনায় প্রশাসনের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই।

ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিবাদী মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভারে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় দলটির ৬ সমর্থককে আটক করেছে পুলিশ।

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল সেন্টার চালু করা হয়েছে।

বৈশ্বিক উন্মাদনার রঙ লেগেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। সবুজের বুকে লাল-নীল-সাদা নানা রঙের পতাকার সঙ্গে প্রিয় দলের জার্সির ছোঁয়া আর সমর্থকদের উচ্ছ্বসিত স্লোগানে ক্যাম্পাস যেন রূপ নিয়েছে এক ক্ষুদ্র বিশ্বকাপ মঞ্চে।

ঢাকার সাভারে সদ্য গঠিত পৌর ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনরা একটি মামলা করেছেন।

ঢাকার ধামরাই পৌর এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় পৌর এলাকার লাকুড়িয়াপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

সাভারে ভয়াবহ রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর পূর্ণ হলো আজ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। পরে ধসে পড়া ভবনের সামনে স্থাপিত অস্থায়ী শহিদ বেদিতে ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শ্রমিক সংগঠনের নেতারা