ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শাড়ি-পাঞ্জাবির রঙে বর্ণিল ‘শাপা উৎসব’

নিজস্ব প্রতিবেদক

ঐতিহ্যবাহী বাঙালি পোশাক, রঙ-বেরঙের সাজসজ্জা আর তরুণ-তরুণীদের উদ্দীপনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘শাপা উৎসব-২০২৬’। ‘শাড়ির আঁচলে, পাঞ্জাবির রঙে ভরে উঠুক ক্যাম্পাস’– এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এই আয়োজনে মেতে ওঠেন শিক্ষার্থীরা।
উৎসবটি ঘিরে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই পুরো কবি নজরুল ক্যাম্পাস বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা রঙিন শাড়ি আর ছাত্ররা পরিপাটি পাঞ্জাবি পরে ক্যাম্পাসে উপস্থিত হন। ব্যস্ত অ্যাকাডেমিক জীবনের ফাঁকে শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সংস্কৃতিকে উদ্যাপন করতেই মূলত এই ‘শাপা’ (শাড়ি-পাঞ্জাবি) উৎসবের আয়োজন করা হয়।
দিনভর ক্যাম্পাস মুখর ছিল শিক্ষার্থীদের আড্ডা, সেলফি ও ছবি তোলার আমেজে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে পরিবেশিত হয় লোকসংগীত, দলীয় নৃত্য এবং ব্যান্ড সঙ্গীত।
অনুষ্ঠানে উপস্থিত ব্যবস্থাপনা বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী ফাতেমা জান্নাত জানান, পড়াশোনার পাশাপাশি এরকম একটি সাংস্কৃতিক উৎসব আমাদের মনে নতুন উদ্দীপনা জুগিয়েছে। ‘শাপা উৎসব’ আমাদের ঐতিহ্যের সাথে যুক্ত রাখার পাশাপাশি সহপাঠীদের সাথে বন্ধন আরও দৃঢ় করেছে। আমি চাই ক্যাম্পাসে সব সময় এমন সুন্দর উৎসব হোক।
আরেক শিক্ষার্থী আসাদুল্লাহ বলেন, এমন আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে অনুপ্রাণিত করবে। আজকের শাপা উৎসবের আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বাঙালির দুটি ঐতিহ্য– পাঞ্জাবি আর শাড়ি। পাঞ্জাবিতে ছেলেদের সুন্দর লাগে আর শাড়িতে মেয়েদের সুন্দর লাগে। তোমাদেরও আজ অনেক সুন্দর লাগছে। তোমাদের জীবন সবসময় আনন্দময় থাকুক। আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন।