সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলামের অনৈতিক সম্পর্ক মেনে না নেওয়ায় তার সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়েছেন মেয়ের মামা ওবায়দুর রহমান। বর্তমানে তিনি জীবননাশের হুমকির মুখে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত হয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, দল থেকে বহিষ্কারের ফলে তার জাতীয় সংসদের সদস্যপদ (এমপি) বহাল থাকবে কি না।