সুর, শব্দ আর বাঙালি স্বাদের মেলবন্ধনে এক অপূর্ব সন্ধ্যায় আলো ছড়ালেন দেশের সংস্কৃতি অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা। কবিরা আবৃত্তি করলেন তাদের স্বরচিত কবিতা। গীতিকবিদের লেখা গান গেয়ে শোনালেন সংগীতাঙ্গনের জনপ্রিয় শিল্পীরা। আর কবিতা ও গানের সঙ্গে পিঠা উপভোগ করলেন আমন্ত্রিত অতিথিরা।
সারাদেশে জেঁকে বসেছে শীত। এই হাড় কাঁপানো শীতে গরম গরম পিঠা খেতে মন চায় সবার। নগরবাসীর এ চাহিদা পূরণে পথের ধারে প্রতিদিনই চলে পিঠা তৈরির আয়োজন। চিতই পিঠার সঙ্গে থাকে ধনেপাতা, শরিষা বা শুঁটকি ভর্তা। কেউ পছন্দ করেন খেজুর গুড় দিয়ে ভাপা পিঠা।