
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি, বিনিয়োগ এবং সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে।

বাংলাদেশ থেকে অর্থ পাচারের অভিযোগে মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) বিরুদ্ধে মালয়েশিয়ায় তদন্ত শুরু হয়েছে। সাইপ্রাসে সম্পত্তি জব্দ, সিঙ্গাপুরে সম্পদ অনুসন্ধান এবং বাংলাদেশে আদালতের রায়ের পর এবার আলোচনায় এসেছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত দুটি বিলাসবহুল হোটেল।

এক প্রতিবেদনে এ তথ্য জানায় মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘বারনামা’।