সামুদ্রিক ঝড় ‘নারা’ স্থলভাগে আঘাত না হানলেও এর প্রভাবে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর ভিয়েতনাম এবং চীনের গুয়াংজি প্রদেশ। বৃষ্টিতে নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে ডুবে গেছে ঘরবাড়ি ও বিস্তীর্ণ ফসলের মাঠ।
ভিয়েতনামের কুই নোন বন্দরে আফ্রিকা থেকে আসা এক অবৈধ চালান জব্দ করেছে দেশটির কর্তৃপক্ষ। কাঠের বাক্সের ভেতর অত্যন্ত চালাকির সাথে লুকানো প্রায় ১.২ মেট্রিক টন (২,৬৩০ পাউন্ড) হাতির দাঁত এবং প্রায় ৮০ কিলোগ্রাম (১৭৬ পাউন্ড) পশুর হাড় উদ্ধার করা হয়েছে।