
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে গণহত্যা থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে শুরু হয়েছিলো রোহিঙ্গাদের ঢল। দেখতে দেখতে সেই সংকটের আজ নয় বছর পূর্ণ হলো।

মিয়ানমারের রাষ্ট্রদূত জানান, প্রত্যাবাসনের জন্য পাওয়া তালিকা যাচাই-বাছাইয়ের কাজ চলছে এবং পরিস্থিতি অনুকূলে এলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে সরকারের এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দ্বিপাক্ষিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের মানবিক ভূমিকা গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। মিয়ানমারে নির্যাতন ও সহিংসতার মুখে পালিয়ে আসা প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ শুধু মানবিক দায়িত্বই পালন করেনি, বরং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।