
সোমবার (২৭ এপ্রিল) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর এলাকার নাহারুল মণ্ডলের ছেলে বিপ্লব (২৬) এবং একই এলাকার রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৩)।

পুলিশ বলছে, এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। তারা মামলা না করলে পুলিশ স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করবে।

স্থানীয়ভাবে ‘পীর’ হিসেবে পরিচিত শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নিহত হন। পুলিশের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরোনো ভিডিওকে কেন্দ্র করে এই সহিংস ঘটনা ঘটে।

জামিরন কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকেন, বাবাকে মারতে মারতে নিচে নিয়ে আসা হয়। প্রথম যখন বাবাকে বের করে, তখন বাবা হাতজোড় করেছিল। কথা বলার সুযোগ চেয়েছিল। কিন্তু এলোপাতাড়ি যেভাবে মারছিল, কেউ তার কথা শোনেনি।