জমি কেনার পর কিংবা উত্তরাধিকারসূত্রে পাওয়ার পর নামজারির মাধ্যমে সরকারি রেকর্ডে মালিকানা নথিভুক্ত করা গুরুত্বপূর্ণ। তবে ভূমি মন্ত্রণালয়ের নতুন নিয়মে উত্তরাধিকারসূত্রে পাওয়া জমির নামজারির ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে।
ই-নামজারির আবেদন করতে প্রথমে ভূমি মন্ত্রণালয়ের অনলাইন মিউটেশন সেবায় প্রবেশ করতে হবে। এরপর ‘অনলাইনে আবেদন করুন’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।