বাল্যবিবাহ, বহুবিবাহ ও বিবাহসংক্রান্ত জালিয়াতি ঠেকাতে বিবাহ ও তালাক নিবন্ধনব্যবস্থাকে ডিজিটালাইজেশন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
দেশে তরুণ-তরুণী থেকে শুরু করে প্রৌঢ় ও বৃদ্ধ- সব শ্রেণির মানুষের মধ্যে তালাকের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। প্রতিদিনই ভেঙে যাচ্ছে দুটি পরিবারের স্বপ্ন, অসংখ্য প্রতিশ্রুতি আর সারাজীবন একসঙ্গে পথ চলার অঙ্গীকার।