
ফিলিপাইনে টানা ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ভূমিধসে অন্তত ২৩ জন নিহত হয়েছে। বিপর্যস্ত এলাকাগুলো থেকে ইতোমধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

শক্তিশালী টাইফুন ডলফিনের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে চীন। ঝড়টি কিছুটা দুর্বল হলেও এর প্রভাবে সৃষ্ট মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় থমকে গেছে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা।

ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার বেগে তীব্র বাতাস ও মুষলধারে বৃষ্টি নিয়ে চীনের পূর্ব উপকূলে তীব্র শক্তিতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘ডলফিন’। রবিবারের (৯ আগস্ট) এই প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড হয়ে গেছে ঝেজিয়াং প্রদেশ।

জাপানের ওকিনাওয়া দ্বীপে প্রচণ্ড শক্তি নিয়ে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘ডলফিন’। এ ঝড়ের প্রভাবে অঞ্চলটিতে অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ১৪ হাজার ঘরবাড়ি।