
বিশ্বমঞ্চে মাঠের লড়াই চলার মাঝেই বড়সড় এক ধাক্কা খেল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যুক্তরাষ্ট্রে সংস্থাটির আর্থিক লেনদেন ও সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জোরালো তদন্ত শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড সেতু থেকে উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় তার রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বরাত দিয়ে মালয়েশিয়ার পত্রিকা সান জানিয়েছে, ২৮ বছর বয়সী ওই বাংলাদেশির নাম জোবায়দুল আমিন। গত ২ মার্চ তাকে মালয়েশিয়া থেকে বিমানে করে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। এর দুদিন পর নেওয়া হয় আলাস্কায়।

এফবিআইয়ের ২০২০ সালের একটি নথিতে এপস্টেইনের মোসাদের এজেন্ট হওয়ার বিষয়টি উল্লেখ আছে।