দীর্ঘ বঞ্চনার পর অধিকার ফিরে পাওয়া এই কর্মকর্তাদের প্রতি জাতির প্রত্যাশা অনেক। সেজন্য দুর্নীতিমুক্ত থেকে জনগণের আস্থা অর্জন করে পুলিশকে সত্যিকার অর্থেই জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।
বাংলাদেশ পুলিশকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বড় ধরনের জনবল পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রথমবারের মতো সরাসরি ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) নিয়োগের পরিকল্পনা করা হয়েছে।