রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

একদিকে রাজমুকুট অন্যদিকে ফুটবল, বেছে নিতে হবে যেকোনো একটি। উগান্ডার ঐতিহ্যবাহী তোড়ো রাজ্যের সিংহাসনে বসার সুযোগ এসেছিল জর্জ ডেসমন্ড কামুরাসির সামনে। কিন্তু রাজমুকুটের চেয়ে নিজের বর্তমান জীবন আর ফুটবলকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন ৩৬ বছর বয়সী এই গোলরক্ষক।
রাজসিংহাসনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডের নবম স্তরের ফুটবল ক্লাব এসই ডনসে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তোড়ো রাজ্যের সদ্যপ্রয়াত রাজা ওয়ো নাইমবা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের মৃত্যুর পর শুরু হয় উত্তরাধিকার নির্ধারণের প্রক্রিয়া।
ওয়োর মৃত্যুর পর রয়্যাল সাকসেশন কমিটির প্রথম পছন্দ ছিলেন তার চাচাতো ভাই কামুরাসি। কিন্তু সেই প্রস্তাব বিনীতভাবেই ফিরিয়ে দেন তিনি।
উগান্ডার সংবাদমাধ্যম পালস উগান্ডার বরাত দিয়ে রয়্যাল সাকসেশন কমিটির সদস্য ফাদার ড. চার্লস ওয়ো জানিয়েছেন, নিজের বর্তমান জীবনের প্রতি কামুরাসির নানা দায়বদ্ধতা আছে। এ মুহূর্তে রাজার মতো গুরুদায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব নয়।
৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার কামুরাসি ইংল্যান্ডের নন-লিগ ফুটবলে পরিচিত ‘বিগ জি’ নামে। সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ জনপ্রিয় এসই ডনসেরও তিনি অন্যতম পরিচিত মুখ এবং দলের অধিনায়ক।
সিংহাসনের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর এখন তার সব মনোযোগ ফুটবলেই। আর এই মৌসুমে তার সামনে রয়েছে ক্লাবের ইতিহাসে নতুন এক অধ্যায় লেখার সুযোগ। এসই ডনস এবার প্রথমবারের মতো এফএ কাপে অংশ নিচ্ছে।
কামুরাসি সরে দাঁড়ানোর পর নতুন করে উত্তরাধিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করে কমিটি। শেষ পর্যন্ত সাবেক টেলিভিশন সংবাদ উপস্থাপক প্রিন্স এডওয়ার্ড রুকিদি কিজানাঙ্গোমাকে তোড়ো রাজ্যের নতুন রাজা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

টেস্টে রবিনসনের বিরল রেকর্ড
৭ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সাইমের দুই ০