শিরোনাম
মরিয়ম সেঁজুতি

মরিয়ম সেঁজুতি

মরিয়ম সেঁজুতি একজন অর্থনৈতিক প্রতিবেদক। তিনি ২০১৫-২০২৫ সাল পর্যন্ত 'ভোরের কাগজ' পত্রিকায় কর্মরত ছিলেন। এর আগে দৈনিক সংবাদ, অর্থনীতি প্রতিদিন পত্রিকায়ও কর্ম রত ছিলেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড, রিহ্যাব পুরস্কার এবং এসএমই অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। তিনি ইকোনমিক রিপোর্টার ফোরামের সদস্য। বর্তমানে সিটিজেন জার্নাল- এ সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

সকল লেখা

ডলি কনস্ট্রাকশনের ঋণের ফাঁদে রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক

ডলি কনস্ট্রাকশনের ঋণের ফাঁদে রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক

শুধু সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কার্যাদেশের বিপরীতে তিন ব্যাংক থেকে ৮০৫ কোটি টাকা ঋণ নিয়েছে ডলি কনস্ট্রাকশন লিমিটেড। প্রতিণ্ঠানটি এখন ঋণখেলাপি হয়ে গেছে।

৩১ জুলাই ২০২৬
চেয়ারম্যানের অনিয়মে ডুবছে আইএফআইসি ব্যাংক

চেয়ারম্যানের অনিয়মে ডুবছে আইএফআইসি ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত দলের সদস্যরা ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করার জন্য অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ও নিয়ন্ত্রমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

২৭ জুলাই ২০২৬
তীব্র গ্যাস সংকটে নাকাল জনজীবন

তীব্র গ্যাস সংকটে নাকাল জনজীবন

অগ্নিদুর্ঘটনায় কক্সবাজারের মহেশখালীতে এলএনজির একটি টার্মিনাল বন্ধ হওয়ায় গ্যাস সরবরাহ কমে ২২০ কোটি ঘনফুটে নেমে এসেছে। এ কারণে রাজধানীসহ বিভিন্ন শহরে গ্যাসের সংকট দেখা দিয়েছে।

২৫ জুলাই ২০২৬
সবুজ শিল্পায়নে ১ হাজার কোটি টাকার তহবিল

সবুজ শিল্পায়নে ১ হাজার কোটি টাকার তহবিল

বাংলাদেশ ব্যাংকের ‘সাসটেইনেবল ফিন্যান্স বিভাগ’ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই ‘গ্রিন তহবিলের’ আওতায় সুদ ও মেয়াদের ক্ষেত্রে বড় ছাড় দেওয়া হয়েছে।

২২ জুলাই ২০২৬
উচ্চ মূল্যে এলএনজি আমদানির ফাঁদে বাংলাদেশ

উচ্চ মূল্যে এলএনজি আমদানির ফাঁদে বাংলাদেশ

স্পট মার্কেট থেকে একসঙ্গে ২০ হাজার কোটি টাকারও বেশি মূল্যের এলএনজি কেনার উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘমেয়াদি চুক্তির তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি দামে এই গ্যাস কেনা হচ্ছে।

১৮ জুলাই ২০২৬
ইউরোপে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা

ইউরোপে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা

২০২৬ সালের প্রথম পাঁচ মাসে ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি ১৮ দশমিক ৮৯ শতাংশ কমে ৭ দশমিক ২৮ বিলিয়ন ইউরোতে নেমে এসেছে।

১৭ জুলাই ২০২৬
পোশাক বাজারে ভিয়েতনাম-কম্বোডিয়ার চ্যালেঞ্জে বাংলাদেশ

পোশাক বাজারে ভিয়েতনাম-কম্বোডিয়ার চ্যালেঞ্জে বাংলাদেশ

চ্যালেঞ্জের মধ্যেও বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫’ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রাখার কৃতিত্ব দেখাল বাংলাদেশ।

১৪ জুলাই ২০২৬
যেসব কারণে খাদের কিনারায় ব্যাংক খাত

যেসব কারণে খাদের কিনারায় ব্যাংক খাত

বেশকিছু কারণে ব্যাংক খাত নাজুক অবস্থায় রয়েছে। মূলত ঋণ অনুমোদনে দীর্ঘদিনের অনিয়ম, আর্থিক জালিয়াতি, দুর্বল তদারকি এবং রাজনৈতিক প্রভাবে এই খাত বড় ধরনের লোকসানের মুখে পড়েছে।

০৬ জুলাই ২০২৬
ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার, বেড়েছে লেনদেন

ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার, বেড়েছে লেনদেন

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, নীতিগত ধারাবাহিকতা, বিনিয়োগকারীদের আস্থা ও প্রযুক্তিগত সুবিধার সুবাদে ২০২৫-২৬ অর্থবছরটি দেশের পুঁজিবাজারের জন্য একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

০৫ জুলাই ২০২৬
বহুমুখী সংকটে পোশাক খাত, চাকরি হারিয়ে বিপাকে শ্রমিক

বহুমুখী সংকটে পোশাক খাত, চাকরি হারিয়ে বিপাকে শ্রমিক

আর্থিক সংকট, ক্রয়াদেশ কমে যাওয়া, ঋণের উচ্চ সুদ, জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং নীতি সহায়তার ঘাটতির কারণে অনেক কারখানা লড়াই করে টিকে আছে, আর কিছু কারখানা বন্ধ হয়ে গেছে।

০২ জুলাই ২০২৬
বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ ও উত্তরণের পথ

বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ ও উত্তরণের পথ

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা আর দেশীয় বাজারের অস্থিরতার কারণে এবারের বাজেট বাস্তবায়ন করা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি জটিল।

২৫ জুন ২০২৬
জেন্ডার বাজেট: অঙ্কে বাড়ছে, জিডিপিতে কমছে

জেন্ডার বাজেট: অঙ্কে বাড়ছে, জিডিপিতে কমছে

২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেটে নারীর ক্ষমতায়ন ও সমতার জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। কিন্তু বরাদ্দের এই চমৎকার অঙ্কের আড়ালে নারীদের প্রকৃত উন্নয়ন ও নিরাপত্তা কতটুকু নিশ্চিত হচ্ছে?

২৩ জুন ২০২৬

বিনিময়ের প্লটে ভেঞ্চুরার বহুতল ভবন!

বিনিময়ের প্লটে ভেঞ্চুরার বহুতল ভবন!

রোজ গার্ডেনের মালিককে ‘ক্ষতিগ্রস্ত’ আখ্যা দিয়ে গুলশানের ২০ কাঠার একটি মূল্যবান সরকারি প্লট বিনা মূল্যে বরাদ্দ দেওয়া হয়। বর্তমান বাজারে গুলশানের ওই প্লটের মূল্য অন্তত ২০০ কোটি টাকা।

১৬ জুন ২০২৬
বাজেটে সবার জন্য কম-বেশি বরাদ্দ আছে: অর্থমন্ত্রী

বাজেটে সবার জন্য কম-বেশি বরাদ্দ আছে: অর্থমন্ত্রী

শুক্রবার (১২ জুন) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

১২ জুন ২০২৬
‘জনতুষ্টির’ বাজেটে সর্বত্রই করজাল

‘জনতুষ্টির’ বাজেটে সর্বত্রই করজাল

বাজেটের বেশ কিছু ইতিবাচক ও দূরদর্শী উদ্যোগের প্রশংসা করা হয়েছে। তবে এর মূল চ্যালেঞ্জ হচ্ছে প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন।

১২ জুন ২০২৬
বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

বাজেটে দেশের রাজস্ব আয় বাড়াতে বিভিন্ন পণ্য ও সেবা খাতে কর, শুল্ক এবং ভ্যাট বৃদ্ধির বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে আগামী অর্থবছর থেকে বেশকিছু পণ্যের দাম বাড়তে পারে।

১১ জুন ২০২৬
রক্তশূন্য ব্যাংক খাতের কাঁধে বিশাল ঋণের বোঝা

রক্তশূন্য ব্যাংক খাতের কাঁধে বিশাল ঋণের বোঝা

অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মনে এখন সংশয়— সরকারের এই অতিরিক্ত ব্যাংক-নির্ভরতা কী দেশের বেসরকারি খাতের ঋণপ্রবাহের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেবে, যার নির্মম আঘাতে থমকে যাবে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের চাকা?

০৯ জুন ২০২৬
অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেই আসছে বিশাল বাজেট

অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেই আসছে বিশাল বাজেট

অর্থনীতির বহুমুখী চ্যালেঞ্জের মধ্যেই দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। এই বাজেট শুধু নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক পরিকল্পনাই নয়, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নেরও প্রথম বড় পরীক্ষা।

০৮ জুন ২০২৬

বিদ্যুতের দাম বৃদ্ধিতে গভীর সংকটের আভাস

বিদ্যুতের দাম বৃদ্ধিতে গভীর সংকটের আভাস

মূল্যবৃদ্ধির ফলে সরকারের ভর্তুকির বোঝা কিছুটা কমবে। তবে এই মূল্যবৃদ্ধির ভার বহন করতে হবে সাধারণ মানুষকে। শিল্প ও বাণিজ্যিক খাতে বিদ্যুতের দাম বাড়লে উৎপাদন খরচ বাড়বে। এতে নিত্যপণ্যের দামও বেড়ে যাবে।

০৪ জুন ২০২৬
শ্রেণিকৃত ঋণ পৌনে ৬ লাখ কোটি ছাড়ালো, প্রভিশন ঘাটতি আকাশচুম্বী

শ্রেণিকৃত ঋণ পৌনে ৬ লাখ কোটি ছাড়ালো, প্রভিশন ঘাটতি আকাশচুম্বী

আর্থিক খাতের বিষফোঁড়াখ্যাত খেলাপি ঋণ প্রতিনিয়ত বাড়ছেই। খেলাপি ও শ্রেণিকৃত ঋণের পরিমাণ অতীতের সব রেকর্ড ভেঙে এক ভয়াবহ রূপ ধারণ করেছে।

০২ জুন ২০২৬
ইসলামী ব্যাংকে সভা করেছেন চেয়ারম্যান খুরশীদ আলম, এমডির পদত্যাগ

ইসলামী ব্যাংকে সভা করেছেন চেয়ারম্যান খুরশীদ আলম, এমডির পদত্যাগ

সোমবার যোগদানের কথা ছিল নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের। কিন্তু ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ চলায় তিনি সেখানে আসতে পারেননি। এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে রাতে ভার্চুয়াল বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

০২ জুন ২০২৬

জাপান টোবাক্যোর ১১২ কোটি টাকার ভ্যাট ফাঁকি

জাপান টোবাক্যোর ১১২ কোটি টাকার ভ্যাট ফাঁকি

সব মিলিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ১১২ কোটি টাকার অপরিশোধিত শুল্ক-ভ্যাট আদায়ের চূড়ান্ত দাবিনামা জারি করেছে এনবিআর। এর মধ্যে ৯৮ কোটি টাকার বেশি উৎসে ভ্যাট এবং ১৩ কোটি ২৬ লাখ টাকার শুল্ক ফাঁকি অন্তর্ভুক্ত রয়েছে।

২৭ মে ২০২৬
মধ্যবিত্তের ঈদ এখন শুধু দীর্ঘশ্বাস ফেলার দিন

মধ্যবিত্তের ঈদ এখন শুধু দীর্ঘশ্বাস ফেলার দিন

উচ্চ মূল্যস্ফীতি, কম বিনিয়োগ, জিডিপির নিম্নমুখী প্রবৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার কারণে দেশের অর্থনীতি অনেকটা স্থবির। এরই নেতিবাচক প্রভাব পড়েছে ঈদুল আজহার বাজারে।

২৬ মে ২০২৬
চালক থেকে কোটিপতি, দুদকের জালে আসিফ মাহমুদের সাবেক এপিএসের ভাই

চালক থেকে কোটিপতি, দুদকের জালে আসিফ মাহমুদের সাবেক এপিএসের ভাই

সাবেক স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনের বড় ভাই রিয়াজুল ইসলাম। সাবেক অন্তর্বর্তী সরকারের সময় মাত্র আট মাসে বদলে গেছে তাঁর জীবন। সব মিলিয়ে প্রায় দুই কোটি টাকার সম্পদ আছে তার

২৪ মে ২০২৬
Advertisement