বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নারী ক্রিকেট দলের চোখ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। আগামী ১২ মে থেকে ক্রিকেটারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে। তার আগে রবিবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
বিশ্বকাপের জন্য ঘোষিত দলে সবশেষ শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। দলে চমক তাজ নেহার।
আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে ১২ দলের বিশ্বকাপ শুরু হবে। যেখানে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপ ‘এ’ তে। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ- সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।
‘বি’ গ্রুপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচ মেয়েরা এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।

৪ উইকেট তুলে প্রথম সেশন বাংলাদেশের
শাহাদাতের ১৭ বছর পর তাসকিনের ফিফটি