৪ উইকেট তুলে প্রথম সেশন বাংলাদেশের

৪ উইকেট তুলে প্রথম সেশন বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক

পাকিস্তান বাংলাদেশকে চাপেই ফেলে দিয়েছিল। তবে টেস্টের তৃতীয় দিনে (১০ মে) প্রথম সেশন শেষে সেই চাপটা পাকিস্তানের ওপর ফিরিয়ে দিয়েছে স্বাগতিকরা।
প্রথম সেশনে বাংলাদেশ ২০ রানের ব্যবধানে তুলে নেয় ৪ উইকেট। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন শুরু করেছিল পাকিস্তান। ৫ উইকেটে ২৫১ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে পাকিস্তান দল।
দলীয় ২১০ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। সেই থেকে শুরু। এই ধসের শুরুটা করেন তাসকিন আহমেদ। প্রথমে তিনি ফেরান পাকিস্তান ওপেনার আজান ওয়াইসকে। অভিষিক্ত এই ব্যাটারকে সেঞ্চুরির পরই ফেরান তিনি, যা ছিল তাসকিনের ৫০তম টেস্ট উইকেট। এরপর অধিনায়ক শান মাসুদকে ফেরান তাসকিন। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গেলে শর্ট পয়েন্টে থাকা সাদমান ইসলাম নিচু হয়ে দারুণভাবে ক্যাচ নেন। মাসুদ ফেরেন ১৭ বলে ৯ রান করে।
আগের দিন প্রথম উইকেটটি নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। আজ প্রথম সেশনে তিনি তুলে নেন আরও ২ উইকেট। মিরাজ এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সৌদ শাকিলকে (০)। পরে মিরাজের বলে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দেন ফজল, ফেরার আগে তিনি করেন ১২০ বলে ৬০ রান।

শাহাদাতের ১৭ বছর পর তাসকিনের ফিফটি