শাহাদাতের ১৭ বছর পর তাসকিনের ফিফটি

শাহাদাতের ১৭ বছর পর তাসকিনের ফিফটি
নিজস্ব প্রতিবেদক

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিন (১০ মে) সকাল থেকে দারুণ বোলিং করছেন তাসকিন আহমেদ। এরই মধ্যে তুলে নিয়েছেন দুটি উইকেট। প্রথমে আউট করেন সেঞ্চুরিয়ান আজান আওয়াইসকে।আজানের উইকেটে বোলার তাসকিন আহমেদের মুখে ফুটে হাসি। তাতে দলকে ব্রেক থ্রু এনে দেওয়ার পাশাপাশি ছোট্ট একটি মাইলফলকও পূর্ণ হলো তার।
অভিষেকে ১০৩ রান উইকেটটি টেস্টে তাসকিনের ৫০তম শিকার। আজানকে ফেরানোর পর পাকিস্তানি অধিনায়ক শান মাসুদকেও বিদায় করেন ৩১ বছর বয়সী এই পেসার।
টেস্ট ক্রিকেটে সত্যিকার অর্থে এটিকে কোনো মাইফলক বলা কঠিন। তবে বাংলাদেশের বাস্তবতায় এটিও দারুণ অর্জন। তাসকিনের আগে বাংলাদেশের মাত্র ২ জন পেসার পেয়েছেন এই স্বাদ। গত ১৭ বছরে এই তালিকায় নাম ওঠেনি কারও।
বাংলাদেশের প্রথম পেসার হিসেবে এই অর্জনের দেখা পেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লা টেস্টে ৫০ উইকেট পূর্ণ হয়েছিল তার। ২০০৯ সালের জানুয়ারিতে মাশরাফির সঙ্গী হন শাহাদাত হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে পূর্ণ করেন উইকেটের ফিফটি। এরপর দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আরেকজন পেসার এই স্বাদ পেলেন।
তিনজনের মধ্যে দ্রুততম তাসকিনই। ১৮তম টেস্টে ৫০ উইকেট হলো তার। মাশরাফির লেগেছিল ১৯ টেস্ট, শাহাদাতের ২১ টেস্ট।
৭৮ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করা মাশরাফি এত বছর পরও টেস্টে দেশের সফলতম পেসার। শাহাদাতের উইকেট ৭২টি।

রিয়ালকে হারিয়েই শিরোপা নিশ্চিত করতে চায় বার্সেলোনা