শিরোনাম

মাথায় আঘাত পাওয়া নিকো পাজকে নিয়ে যা জানা গেলো

সিটিজেন স্পোর্টস ডেস্ক
মাথায় আঘাত পাওয়া নিকো পাজকে নিয়ে যা জানা গেলো
আর্জেন্টাইন ফুটবলার নিকো পাজ। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলে নিকো পাজ এখন নিয়মিতই থাকেন। কোচ লিওনেল স্কালোনির ২০২৬ বিশ্বকাপ ভাবনায় পাজের থাকার কথা। তবে আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল দল। ইতালির লিগে জেনোয়ার বিপক্ষে খেলার সময় মাথায় আঘাত পেয়েছেন নিকো পাজ।

অবশ্য ঘটনার পর আর্জেন্টাইন মিডফিল্ডারকে হাসপাতালে নেয়া হয়। প্রথমে সমস্যা গুরুতর মনে হলেও পরীক্ষায় তেমন কিছু ধরা পড়েনি।

রবিবার (২৬ এপ্রিল) জেনোয়ার মুখোমুখি হয়েছিল কোমো। ম্যাচের প্রথমার্ধে জেনোয়ার ডিফেন্ডার আলেসান্দ্রো মারকানদাল্লির সঙ্গে সংঘর্ষ হয় পাজের। তখন মাথায় আঘাত পান তিনি। এরপর চোখে সমস্যা দেখা দিলে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। মাঠ থেকে তুলে নেওয়ার পরই একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাজকে।

এরই মধ্যে পাজকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং তিনি দলের সঙ্গে ফিরেছেন।

ম্যাচ শেষে কোমোর কোচ বলেন, ‘নিকো এখন ভালো আছে। সে ঠিকমতো দেখতে পারছিল না, তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। দলের জন্য খেলোয়াড়দের সুস্থতা সবকিছুর ঊর্ধ্বে।’

/টিই/