শিরোনাম

ধোনির মাঠে ফেরা নিয়ে যা বললেন চেন্নাই কোচ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ধোনির মাঠে ফেরা নিয়ে যা বললেন চেন্নাই কোচ
চেন্নাই সুপার কিংসের অনুশীলনে ধোনি। ছবি: সংগৃহীত

আইপিএলে চেন্নাই সুপার কিংস এবারের মৌসুমে ৮ ম্যাচ খেলে ফেললেও মাঠে নামতে পারেননি মাহেন্দ্র সিং ধোনি। ধারণা করা হচ্ছিলো মাঠে নামার কাছাকাছি আছেন তিনি। তবে যে পেশির সমস্যা থেকে সেরে ওঠার পথে ছিলেন, সেখানেই ফের চোট পেয়েছেন ধোনি।

শুরুতে ধারণা করা হচ্ছিল, পায়ের সমস্যায় আসরের প্রথম দুই সপ্তাহ ধোনিকে পাবে না দল। কিন্তু আইপিএল শুরুর পর কেটে গেছে প্রায় এক মাস।

চেন্নাইয়ের সঙ্গে মার্চ থেকে আছেন ধোনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, দলের সঙ্গে অনুশীলন ম্যাচে খেলছেন তিনি, নিজেকে ঝালিয়ে নিচ্ছেন নেটে। সব কিছু মিলিয়ে, চোট কাটিয়ে মাঠে ফেরার কাছেই ছিলেন।

কিন্তু এক অনুশীলন ম্যাচে বাঁধে বিপত্তি। আগে চোট পাওয়া পায়ের পেশিতে নতুন আঘাত পান। রবিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে হারের পর, ধোনির ফেরা নিয়ে কথা বলেছেন চেন্নাইয়ের কোচ স্টিভেন ফ্লেমিং। ‘সে খেলার জন্য মুখিয়ে আছে। তবে পেশির চোট বেশ জটিল…যদি পেশি আবার ছিঁড়ে যায়, তাহলে সব সম্ভাবনাই শেষ হয়ে যাবে। শুরুর দিকে কিছুটা চেষ্টা করেছিলাম, কিন্তু আমার জানামতে প্রস্তুতি ম্যাচে সে আবারও চোট পেয়েছে। এরপর থেকে সে মুভমেন্ট স্বাভাবিক করার জন্য কঠোর পরিশ্রম করছে। কিন্তু আবারও চোট পাওয়ায় (তার ফিরতে) ভাবনার চেয়েও বেশি সময় লাগছে।’

/টিই/