ব্যাডমিন্টন খেলার নিয়মে বড় পরিবর্তন

ব্যাডমিন্টন খেলার নিয়মে বড় পরিবর্তন
সিটিজেন স্পোর্টস ডেস্ক

বিশ্বব্যাপী জনপ্রিয় খেলাগুলোর একটি ব্যাডমিন্টন। এবার বড় পরিবর্তন আসছে ব্যাডমিন্টন খেলার নিয়মে। শনিবার (২৫ এপ্রিল) ডেনমার্কে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের (বিডব্লিউএফ) বার্ষিক সাধারণ সভায় স্কোরিংসহ একাধিক বিষয়ে নতুন নিয়ম অনুমোদন করা হয়েছে।
২০২৭ সালের ৪ জানুয়ারি থেকে এসব নিয়ম কার্যকর হবে।
বিডব্লিউএফ জানিয়েছে, গেমের সময় কমে আসায় খেলা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর হবে। সেই সঙ্গে এটি খেলোয়াড়দের ক্লান্তি এবং চোটের ঝুঁকিও কমাবে।
নতুন নিয়মে যা থাকছে
কমেছে পয়েন্ট: সবচেয়ে বড় পরিবর্তনটি গেম পয়েন্টে। ৩টি গেমের ২১ পয়েন্ট ব্যবস্থা পরিবর্তন করে ৩টি গেমে ১৫ পয়েন্ট করা হচ্ছে। অর্থাৎ ম্যাচগুলো (বেস্ট অব থ্রি) থাকবে, কিন্তু প্রতিটি গেমে ২১ পয়েন্টের বদলে ১৫ পয়েন্টের হবে।
গেম সেটিং এবং পয়েন্ট লিমিট: যদি কোনো গেমে স্কোর ১৪-১৪ সমতায় পৌঁছায়, টানা ২ পয়েন্টের ব্যবধানে জিততে হবে। তবে পয়েন্টের সর্বোচ্চ সীমা বা ক্যাপ করা হয়েছে ২১ পয়েন্ট। অর্থাৎ কোনো গেম ২১-২০ স্কোর পর্যন্ত গেলে ২১তম পয়েন্ট অর্জনকারীই জয়ী হবে, যা আগে ছিল ৩০ পয়েন্ট।
বিরতির সময়: আগে ১১ পয়েন্টে ‘টেকনিক্যাল টাইম আউট’ নামে যে বিরতি দেওয়া হতো, নতুন নিয়মে তা ৮ পয়েন্টে দেওয়া হবে।
কেন এই পরিবর্তন
এ পরিবর্তনের অন্যতম কারণ টিভি সম্প্রচার। একটি ম্যাচের গড় সময় আধা ঘণ্টার আশপাশে নিয়ে আসতে চায় বিডব্লিউএফ।
হুট করে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি। ২০২৫ সালে ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ ও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের মতো নির্দিষ্ট কিছু গ্রেড-৩ টুর্নামেন্টে এ পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালিয়েছিল বিডব্লিউএফ। মোট পাঁচটি ভিন্ন স্কোরিং পদ্ধতি নিয়ে দীর্ঘ বিশ্লেষণ ও আলোচনার পর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশকে হারালে বোনাস পাবে না লঙ্কানরা, হারলে শাস্তি
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে অমিত-তানজিদ
প্রথমবার ২ ঘণ্টার কম সময়ে শেষ হলো ম্যারাথন