বাংলাদেশের পেস অ্যাটাকে মুগ্ধ পাকিস্তান অধিনায়ক
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৮: ২৩

পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। ছবি: সংগৃহীত
দুই মাস আগে বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিজির হেরেছিল পাকিস্তান। শুক্রবার (৮ মে) শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। ম্যাচের আগের দিন আজ বৃহস্পতিবার (৭ মে) সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়কের সামনে এলো কন্ডিশন ও উইকেটের প্রসঙ্গ। এছাড়া পাকিস্তান অধিনায়ক কথা বলেছেন বাংলাদেশের পেস অ্যাটাক নিয়েও।
সংবাদ সম্মেলনে পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ বলেন, ‘বাংলাদেশের পেস অ্যাটাক মুগ্ধকর। তারা রাওয়ালপিন্ডিতে সিরিজ জিতেছিল। বাংলাদেশের বাঁহাতি, ডানহাতি পেসার আছে। তাদের দারুণ স্কিল আছে। আমাদের জন্য এটা বড় সুযোগ। একটা ভালো অ্যাটাকের বিরুদ্ধে খেলে রান করতে চাই…এটা সম্ভবত আমার দেখা বাংলাদেশের সেরা পেস অ্যাটাক।’
বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে পেসে? এমন প্রশ্নে মাসুদ বলেন, ‘আমরা তুলনায় যেতে চাই না। ওদেরও কোয়ালিটি আছে, আমাদেরও কোয়ালিটি আছে। কন্ডিশন কেমন হবে তা অনুমিত। পাকিস্তানেও এমন কন্ডিশনই থাকে।’
মিরপুরের উইকেট নিয়ে মাসুদ বলেন, ‘পিচে ঘাস আছে মনে হচ্ছে। সকালে দেখে বুঝা যাবে। গত দুই-আড়াই বছরে আমরা অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকায়ও খেলেছি। বাংলাদেশ ও পাকিস্তানে উইকেট প্রায় একইরকম হয়। আমাদের স্কোয়াড এমন যে পেস হোক বা স্পিন বান্ধব আমরা প্রস্তুত আছি।’
সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সর্বোচ্চ রান করেন বাবর আজম। সেই আত্মবিশ্বাস নিয়েই তিনি পা রেখেছেন বাংলাদেশে। শান মাসুদ মনে করেন, সাদা বলের এ সাফল্য বাবরকে লাল বলের ক্রিকেটে বাড়তি প্রেরণা দেবে।
মাসুদ বলেন, ‘বাবর আজম পাকিস্তানে জন্ম নেওয়া সেরা ব্যাটারদের একজন। তাকে রানে দেখতে পাওয়া সবসময় দারুণ। রান পেলে আত্মবিশ্বাসও তুঙ্গে থাকে। সে ফর্মে আছে, রান পাচ্ছে। এটি আমাদের দলের জন্য বড় স্বস্তির। আশা করি, টেস্টেও পিএসএলের মতো বড় বড় ইনিংস খেলবে সে।’
সাদা বল থেকে লাল বলের ক্রিকেটে মানিয়ে নেওয়া অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তবে বাবরের সামর্থ্যের ওপর ভরসা আছে পাকিস্তানের অধিনায়কের। মাসুদের ভাষায়, ‘বাবর অনেক রান করে বাংলাদেশে এসেছে। সে এমন এক খেলোয়াড় যে সব ফরম্যাটেই নিজেকে মানিয়ে নিতে পারে। মানিয়ে নেওয়ার দিক থেকে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’
দলের বর্তমান কোচিং স্টাফ নিয়ে কথা বলতে গিয়ে শান মাসুদ জানান, দলের পরিবেশ এখন অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন সরফরাজ আহমেদ ও আসাদ শফিকের মতো সাবেক তারকাদের উপস্থিতি।
শুক্রবার (৮ মে) মিরপুরে মুরু হবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

/টিই/

জোড়াতালি দিয়ে বিপিএল করবো না: তামিম
৪০০ রানের লক্ষ্য বাংলাদেশের