জোড়াতালি দিয়ে বিপিএল করবো না: তামিম
নিজস্ব প্রতিবেদক

জোড়াতালি দিয়ে বিপিএল করবো না: তামিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৭: ৩৫

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
২০২৫ সালে বিপিএলে ফিক্সিং ইস্যু এবং পেমেন্ট ইস্যু নিয়ে আলোচনা ছিল বেশি। সর্বশেষ আসরেও ছিল দল নিয়ে সমালোচনাসহ নানা অব্যবস্থাপনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর বর্তমান সভাপতি তামিম ইকবাল জানালেন জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করবো না।
বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করবো না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে আমরা মনে হয় না বিপিএল করা উচিত। শুধু করার জন্য বিপিএল করার থেকে না করাই ভালো। আমি সবসময় বিশ্বাস করি নিয়মিত বিপিএল হওয়া উচিত। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘একটি স্বনামধন্য দল ছাড়া কেউই ব্যাংক গ্যারান্টির নিয়ম মানেনি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা বলেন, ‘দুটি দলের সঙ্গে চুক্তিই হয়নি। একটি আসর খেলে ফেলেছে। (সিলেট এবং নোয়াখালী) চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব বিসিবি নিয়েছিল। বিসিবির এই ভুল সিদ্ধান্তের কারণে ভুগতে হচ্ছে। সামনে যেন এমনটা না হয় আমরা এটা নিশ্চিত করবো। কোয়াবের প্রেসিডেন্ট মিঠুনের সঙ্গে কথা হয়েছে। প্লেয়ারদের কীভাবে চুক্তি হয় এটা বিসিবি দিক নির্দেশনা দেবে। যেন প্লেয়াররা বিপদে না পরে।’

/টিই/

৪০০ রানের লক্ষ্য বাংলাদেশের