টি-টোয়েন্টি সিরিজ রোমাঞ্চকর হবে: ল্যাথাম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। সেই ওয়ানডে সিরিজ থেকেই চলছে আলোচনা। নিউজিল্যান্ডের বড় তারকারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকায় বাংলাদেশের বিপক্ষে সিরিজটা খেলতে এসেছে দ্বিতীয় সারির দল নিয়ে। তবে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলছেন, টি-টোয়েন্টি সিরিজ হবে রোমাঞ্চকর।
অথচ এই সিরিজে দলে থাকা কিউই খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ইশ সোধি। একাই খেলেছেন ১৪০ ম্যাচ, স্কোয়াডের বাকি সবার অভিজ্ঞতা ১৩৬ ম্যাচের। এর মধ্যে ৪ জনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।
ল্যাথাম বলেন, ‘আমি মনে করি, এটি দুই দলের জন্যই রোমাঞ্চকর হবে। আমাদের দলেও এমন কিছু খেলোয়াড় আছে যারা খুব বেশি খেলেনি, তেমনি বাংলাদেশ দলেও এমন খেলোয়াড় আছে- যাদের এখনও অভিষেক হয়নি। তাই সামনের সিরিজটি বেশ রোমাঞ্চকর হবে।’
কিউইরা এই সিরিজ ভালো করতে মুখিয়ে রয়েছে জানিয়ে ল্যাথাম বলেন, ‘আমাদের অনেকে এখন বিশ্বজুড়ে খেলে বেড়াচ্ছে। সবাই টি-টোয়েন্টি পছন্দ করে। এই ফরম্যাটে বেশ অভিজ্ঞ তারা। এই সিরিজে ভালো করতেও ছেলেরা মুখিয়ে আছে।’

বিশ্বকাপের ঘটনা থেকে ‘মুভ অন’ করেছে বাংলাদেশ
১৪ বছর পর কাবাডিতে বাংলাদেশের পদক