হকিতে এলো কোটি টাকার স্পন্সর

হকিতে এলো কোটি টাকার স্পন্সর
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নারী হকি দল ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমস বাছাই টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে। শীর্ষ ছয় দলের মধ্যে থাকায় আগামী সেপ্টেম্বরে এশিয়ান গেমসে বাংলাদেশ নারী হকি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। নারী হকি দলের এমন সাফল্যের পর হকিতে এসেছে কোটি টাকার স্পন্সর।
বাংলাদেশ নারী ও পুরুষ দল জাপানে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে বাংলাদেশ হকি ফেডারেশনকে ১ কোটি টাকা প্রদান করবে ইপিলিয়ন গ্রুপ।
রবিবার (৩ মে) হকি ফেডারেশন ও ইপিলিয়ন গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল রিয়াজুল হাসান (অব) বলেন, ‘সব কিছু ঠিক থাকলে ২৬ মে দুই দল জাপানের উদ্দেশ্যে রওনা হবে। এই টুর্নামেন্টে ব্যয়ের প্রায় ৪৫ শতাংশ এর মাধ্যমে হবে বাকিটা আমরা জোগাড় করবো।’
বাংলাদেশ নারী হকিতে পৃষ্ঠপোষকতা করেছে ব্র্যাক ব্যাংক। তারাও হকির উন্নয়ন পার্টনার। তাই ইপিলিয়ন গ্রুপকে পুরুষ হকির সঙ্গী হওয়ার আহবান সাধারণ সম্পাদকের, ‘ব্র্যাক ব্যাংক নারী হকি নিয়ে কাজ করছে। ডুপ্লিকেশনের সুযোগ নেই, আমরা অনুরোধ করব ইপিলিয়ন গ্রুপকে পুরুষ হকির উন্নয়নে সহযোগী হওয়ার।’

কোহলি-রোহিতের যে রেকর্ডের সঙ্গে নাম লেখালেন মনিশ পান্ডে
ইতিহাস গড়ে এশিয়ান গেমসে বাংলাদেশ নারী হকি দল