শিরোনাম

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে মেসি, নেই দিবালা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনার বিশ্বকাপ দলে মেসি, নেই দিবালা
লিওনেল মেসি ও পাওলো দিবালা। কোলাজ: সিটিজেন জার্নাল

২০২৪ সালের পর আর লিওনেল স্কালোনির স্কোয়াডে ডাক পড়েনি ৩২ বছর বয়সী প্লে-মেকার পাওলো দিবালার। ২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক তালিকায়ও নেই দিবালার নাম। এমনই খবর দেশটির গণমাধ্যমে। এর ফলে দিবালার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। স্কালোনি তার বিশ্বকাপ দলে দিবালাকে না রাখলেও চমক রেখেছেন।

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও লিওনেল মেসিকে নিয়েই আসন্ন বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। তিনি আছেন প্রাথমিক দলে। আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়নি এমন ফুটবলারও জায়গা পেয়েছে আলবিসেলেস্তেদের এই তালিকায়। দিবালার মতো আনহেল কোরেয়া এবং ভ্যালেন্টিন কাস্তেয়ানোসও বিশ্বকাপের প্রাথমিক দলে নেই।

সবমিলিয়ে চলতি মৌসুমে রোমার হয়ে তিনি ২৫ ম্যাচ খেলে ৩ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন দিবালা। ইতালিয়ান ক্লাবটিতেও অনিশ্চয়তায় দিবালার ভবিষ্যত। ৩০ জুন তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে রোমার।

আলেহান্দ্রো গার্নাচো ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এবার ডাক পেয়েছেন বিশ্বকাপের প্রাথমিক দলে। এ ছাড়া রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো এবং জিরোনায় খেলায় ক্লদিও এচেভেরিও আছেন।

সুযোগ পেয়েছেন মাতেও পেলেগ্রিনো ও মাতিয়াস সুলে। স্কালোনি চমক দিয়েছেন বেশ কয়েকজন ফুটবলারকে নতুন করে স্কোয়াডে রেখে। হামবুর্গের হয়ে খেলা মিডফিল্ডার নিকোলাস কাপুলদো, গেতাফে ডিফেন্ডার জায়েদ রোমেরো এবং পারমা স্ট্রাইকার মাতেও পেল্লেগ্রিনোকে স্কালোনি প্রথমবার জাতীয় দলে ডেকেছেন। এর বাইরে আরেকটি চমক জিয়ানুকা প্রেস্তিয়ানি।

মিডফিল্ড ও আক্রমণভাগেও স্কালোনি চমক রেখেছেন। মিলতোন দেলগাদো এবং থমাস আরান্দার মতো তরুণদের রাখা হয়েছে। ফিরেছেন গিদো রদ্রিগেজ, নিকোলাস ডমিঙ্গেজ, আনিবাল মোরেনো এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া।

যদিও বেলত্রানের সামনে আছেন অভিজ্ঞ এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ এবং ফাকুন্দো কাম্বেসেস। ১১ জুন থেকে ১৯ জুলাই হতে যাওয়া বিশ্বকাপের জন্য স্কালোনি শেষ পর্যন্ত কাদের রাখেন সেখানেও নিশ্চিতভাবে চমক অপেক্ষা করছে!

/টিই/