টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক

টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৭: ৫২

শান্ত ১০১ ও মুমিনুল ৯১ রান করেন। ছবি: ক্রিকইনফো
দিনের শেষ সেশনে খেলার সমাপ্তি ঘোষণা করা হলো বিকেল সাড়ে পাঁচটায়। তখনও দিনের খেলার আরও পাঁচ ওভার বাকি। তবে শুক্রবার (৮ মে) মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের। দিন শেষে বাংলাদেশ করেছে ৪ উইকেটে ৩০১ রান।
মুশফিকুর রহিম ৪৮ ও লিটন দাস ৮ রান নিয়ে শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১০১ ও মুমিনুল হকের ৯১ রানের ইনিংসে। তৃতীয় উইকেট জুটিতে দুজনে মিলে গড়েন ১৭০ রানের জুটি।
অধিনায়ক হিসেবে এটি ছিল শান্তর পঞ্চম সেঞ্চুরি, টেস্ট ক্যারিয়ারে নবম। বাংলাদেশের অধিনায়ক হিসেবে মাত্র ১৭ ম্যাচ খেলে সবচেয়ে বেশি শতকের মালিক হলেন শান্ত। ৩৪ ম্যাচে চার সেঞ্চুরিতে পেছনে পড়েন মুশফিক।
শান্তর ইনিংসে ছিল ১২ চার ও ২ ছক্কা। মুমিনুল নোমান আলীর বলে এলবিডাব্লিউ হলে ৯ রানের আক্ষেপে পুড়েন। তার ২০০ বলের ইনিংসে ছিল ১০ চার।
তার আগে দলীয় ৩১ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে শান্ত-মুমিনুলের পর অভিজ্ঞ মুশফিক-লিটনের জুটি পথ দেখাচ্ছে বাংলাদেশ দলকে। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের জুটিতে ২৫ রান এসেছে ৭০ বলে।
এদিন বোলিংয়ে আসা পাঁচ বোলারের চারজন একটি করে উইকেট নিয়েছেন। তবে প্রথমদিনে বিস্ময়করভাবে বাঁহাতি স্পিনার নোমান আলী করেছেন ছয়টি ‘নো’ বল।
প্রথম টেস্টের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসে ৪০০ রান লক্ষ্যের কথা জানিয়েছিলেন। টেস্টের প্রথম দিন শেষে বলাই যায় সঠিক পথে আছে দল।

/টিই/

টেস্ট চ্যাম্পিয়নশিপে শাহিন আফ্রিদির রেকর্ড
আইসিসি মাসসেরার দৌড়ে নাহিদ রানা