টেস্ট চ্যাম্পিয়নশিপে শাহিন আফ্রিদির রেকর্ড
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৭: ৩৯

শাহিন শাহ আফ্রিদি। ছবি: সংগৃহীত
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টেস্টের প্রথম দিনে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম পাকিস্তানি বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ২৬ বছর বয়সী এই পেসার।
ম্যাচের শুরুর দিকে বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয়কে ফিরিয়ে এই মাইলফলক স্পর্শ করেন শাহিন। জয়ের উইকেটটি ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তার ১০০তম শিকার। এই অর্জনের মাধ্যমে বিশ্বের মাত্র ১৯তম বোলার হিসেবে তিনি ডব্লিউটিসিতে (ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ) ১০০ উইকেট নেওয়ার তালিকায় নাম লেখালেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় শাহিন এখন সবার ওপরে। পাকিস্তানের হয়ে এই তালিকার দুই নম্বরে আছেন নোমান আলী। তিনি নিয়েছেন ৯০ উইকেট।

/টিই/

৯ রানের আক্ষেপে পুড়লেন মুমিনুল