লোয়ার অর্ডার ব্যাটারদের সমালোচনা করলেন লিটন

নিজস্ব প্রতিবেদক

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে অধিনায়ক লিটন দাস রান চেয়েছিলেন লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে। সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় প্রকাশ্যে তাদের সমালোচনাও করেছেন অধিনায়ক।
মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে শনিবার (২ মে) নিউজিল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। তাতে সিরিজ ১-১ এ ড্র হয়েছে। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
আজ ম্যাচ শেষে লিটন সংবাদ সম্মেলনের শুরু থেকে শেষ পর্যন্ত ক্ষোভ জানালেন লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং নিয়ে। ১০২ রানে অলআউট হওয়া ম্যাচে শেষ ২৫ রানে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। লিটন মনে করেন, এমন ঘটনা নিয়মিত ঘটায় ভুগতে হচ্ছে দলকে।
লিটন বলেন, ‘প্রথম সংবাদ সম্মেলনে আমি একটা কথা বলেছিলাম, লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব আছে। আমরা চাই তারা আমাদের ব্যাটিংয়ে ইনপুট দেবে। আজকে সুযোগ ছিল, কিন্তু আবারও ব্যর্থতা।’
৭-৮ নম্বরে খেলা মেহেদী হাসান-রিশাদ হোসেনরা যেমন রান করতে পারছেন না, পারছেন না টেল-এন্ডার হিসেবে খেলা পেসাররাও।
স্পিনারদের নিয়ে লিটন বললেন আলাদাভাবে। ‘পুরো দুনিয়াতে যারা স্পিনার হিসেবে খেলে, সব দলেই তারা সঙ্গে ব্যাটিংটাও করে। তা না হলে আপনাকে চায়নাম্যান বোলার হতে হবে, যে কিনা বোলিংয়ে মিরাকল কিছু ঘটাতে পারে। অনেক দলে এমন খেলোয়াড় থাকে, যারা শুধু বোলার হিসেবেই খেলে। মেহেদী তো ব্যাটিং পারে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের ওই পারফরম্যান্সটা দরকার। একই ব্যাপার রিশাদ-নাসুমের ক্ষেত্রেও।’
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে লিটন জানালেন, তিনি এমন একজন ক্রিকেটার খুঁজছেন যে সাত নম্বরে খেলবেন এবং বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও ভালো করবেন। ‘বাংলাদেশে কোনো খেলোয়াড় আপনার চোখে আছে, যে ৭ নম্বরে খেলবে, ৪ ওভার বোলিং করবে আবার ব্যাটিংও করতে পারবে? থাকলে বলবেন।’
হুট করে সব হয়ে যাবে তা মানছেন না লিটনও। তবে টি-টোয়েন্টি দলের অধিনায়ক আশাবাদী, ‘রাতারাতি তো সব বদল হবে না, এটা সম্ভবও নয়। কিন্তু ওরাও চেষ্টা করছে। আমি আশা করি যে বিশ্বকাপ আসতে আসতে কিছুটা হলেও উন্নতি হবে।’

ভারতের বিশ্বকাপ দল ঘোষণা
বাংলাদেশকে হারিয়ে সিরিজে ভাগ বসালো নিউজিল্যান্ড
বৃষ্টির পর খেলা শুরু, ম্যাচ হবে ১৫ ওভারে