বাংলাদেশকে হারিয়ে সিরিজে ভাগ বসালো নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল দুই দলের জন্যই। শনিবার (২ মে) মিরপুরের ম্যাচের ফলাফলে নির্ভর করছিল সিরিজের ভাগ্যও। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৫ ওভারে। আগে ব্যাট করা বাংলাদেশ ১৪ ওভার ২ বলে অলআউট হয় ১০২ রানে। টি-টোয়েন্টিতে ১৫ ওভারে ১০৩ রানের লক্ষ্যটা সহজই বলতে হবে। কিউইরা সেটি প্রমাণ করলো মাঠের খেলাতেও।
নিউজিল্যান্ড ২০ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতেছে ম্যাচ। ম্যাচ নিউজিল্যান্ড জেতায় সিরিজ ১-১ এ ড্র হলো। এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয়টি বৃষ্টিতে পণ্ড হয়।
১০২ রান তাড়া করতে নেমে দলীয় ৩৩ রানে ৪ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। তবে পঞ্চম উইকেটে বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রাফটের অবিচ্ছেদ্য ৭১ রানের জুটিতে সহজে ম্যাচ জেতে নিউজিল্যান্ড।
শেষ ২৪ বলে ১৬ রান দরকার ছিল কিউইদের। নিউজিল্যান্ডের ইনিংসে ১২তম ওভারটি করতে আসেন রিশাদ হোসেন। প্রথম বলে হয় ১ রান। পরের তিন বলে বেভন জ্যাকবস ছক্কা, চার, ছক্কা হাঁকান। তাতে ম্যাচ শেষ হয় ২০ বল বাকি থাকতে।
ক্যারিয়ারে ১১তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা বেভন জ্যাকবস ফিফটি পূর্ণ করেন ২৯ বলে। শেষ পর্যন্ত ৩১ বলে ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। জ্যাকবসের ইনিংসে ছিল ৫ চার ও ৩ ছক্কা।
১৫ বলে ১৫ রানে অপরাজিত থাকেন ফক্সক্রফট। এছাড়া ২৩ রান করেন ওপেনার টিম রবিনসন। ১ রান করে করেন কাতানে ক্লার্কে (১), ড্যান ক্লেভার (১) ও নিক কেলি (১)।

৮৬ বলেই অলআউট বাংলাদেশ
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী