সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক

দিনটা বাংলাদেশের বললে ভুল হবে না। সোমবার (২০ এপ্রিল) মেয়েদের পর ছেলেরাও জিতেছে ম্যাচ। মেরেয়া রাজশাহীতে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এদিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ৮৭ বল হাতে রেখে সহজ জয় পেয়েছে।
হারলেই সিরিজ হাতছাড়া হতো বাংলাদেশের। তবে সেটা হতে দেননি নাহিদ রানা, তানজিদ হাসান তামিম-নাজমুল হোসেন শান্তরা। তিনজনই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।
বোলিংয়ে নাহিদ ৫ উইকেট নেওয়ার পর রান তাড়ায় জোড়া ফিফটি করেছেন তানজিদ তামিম ও শান্ত। যদিও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই ফেরেন গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান সাইফ হাসান (৮ রান)। সৌম্য সরকারও আউট হন ব্যক্তিগত ৮ রানে।
তবে শুরুর ধাক্কা দারুণভাবে সামলান তানজিদ তামিম ও শান্ত। তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ে জয়ের কাজটা সহজ করে দেন তারা। ওপেনিংয়ে নামা তানজিদ ৭৬ রান করে ফেরেন। ৫৮ বলে ১৩১.০৩ স্ট্রাইকরেটের ইনিংসে আছে ১০ চার ও ৪ ছক্কা।
শান্ত অবশ্য আউট হননি। ৭১ বলে ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হন তিনি। গরমের কারণেই মাঠ ছাড়েন। বাংলাদেশের বর্তমান টেস্ট অধিনায়ক ক্যারিয়ারের ১১তম ওয়ানডে ফিফটি পেয়েছেন ১৩ ইনিংস পর।
শততম ওয়ানডে ম্যাচ খেলতে নামা লিটনের ব্যাট অবশ্য হাসেনি। ১১ বলে করেন মাত্র ৭ রান। তবে সেটি জয়ের পথে বাধা হয়নি। তাওহীদ হৃদয় ৩১ বলে ৩০ রান এবং মেহেদী হাসান মিরাজ ৮ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছান।
তার আগে ২৩ বছর বয়সী পেসার নাহিদের গতি ও বাউন্সারে পরাস্ত হয়ে ১৯৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ওপেনিংয়ে নেমে ৮৩ রানের ইনিংস খেলেছেন নিক কেলি। অতিথিদের আরও ৫ ব্যাটার দুই অংকের ঘর স্পর্শ করলেও কেউই নূন্যতম বিশ রান করতে পারেননি।
১০ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট নেওয়া নাহিদ রানা হয়েছেন ম্যাচসেরাও।
সিরিজের প্রথম ওয়ানডে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতা। সিরিজের তৃতীয় ম্যাচ হবে ২৩ এপ্রিল, চট্টগ্রামে।

২২ গজে ‘বৈশাখী ঝড়’ তুললেন রানা
শ্রীলঙ্কাকে হারিয়ে এগিয়ে গেলেন জ্যোতিরা