শ্রীলঙ্কাকে হারিয়ে এগিয়ে গেলেন জ্যোতিরা

নিজস্ব প্রতিবেদক

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রাজশাহীতে বাংলাদেশ নারী ক্রিকেট দল ৩ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিক বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ওভার শেষ হওয়ার আগেই সাজঘরের পথ ধরেন বাংলাদেশের দুই ওপেনার। দলকে বিপদে ফেলে দ্রুত আউট হন নিগার সুলতানা জ্যোতিও। শারমিন সুলতানা শূন্য, জুয়াইরিয়া ফেরদৌস ৫ ও নিগার সুলতানা জ্যোতি ১৩ রানে ফেরেন।
দলীয় ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি। এই দুই ব্যাটার মিলে ৮৭ রানের জুটি গড়েন। ৫৬ বলে ৪১ রান করার পর রিটায়ার্ট হার্ট হয়ে ক্রিজ ছাড়েন সোবহানা। পরে স্বর্ণা আক্তারের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নেন শারমিন। তবে ফিফটি পূরণের পর তার ইনিংস থামে ৮৬ রানে। ১২৭ বলের ইনিংসটি ১৩টি চারে সাজানো।
আউট হওয়ার আগে স্বর্ণা ৩৫, রিতুমনি শূন্য ও রাবেয়া ১ রান করেন। পরে সুলতানা খাতুনকে নিয়ে জয় নিশ্চিত করেন নাহিদা।
তার আগে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন হানসিমা করুনারত্নে। আর ইমেশা দুলানির ব্যাট থেকে আসে ৫২ রান। এছাড়া কাভিশা দিলহারি ৩০, হাসিনি পেরেরা ২৭ ও কৌশানি ১৮ রান করেন। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন রিতুমনি। ২টি উইকেট নেন নাহিদা আক্তার।

২২ গজে ‘বৈশাখী ঝড়’ তুললেন রানা