বিপিএল ফিক্সিংয়ে নিষিদ্ধ হওয়া কে এই অমিত
সিটিজেন স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১০: ৩৯

ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই ছিলেন অমিত মজুমদার। ছবি: সংগৃহীত
ঢাকা প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার (৭ মে) রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলেছেন অমিত মজুমদার। ওপেনিংয়ে নামা অমিত ২৪ বল খেলে আউট হন ১০ রানে। অমিত মজুমদার কোথায় খেলেন, কেমন খেলেন সেটি হয়তো দুদিন আগেও অনেকে জানতে চাইতেন না। তবে বিপিএলের ফিক্সিং কাণ্ডে নাম আসার পর তাকে নিয়ে বেড়েছে আগ্রহ।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের পরই হতাশা আরও বেড়েছে বলেই ধরে নেওয়া যায়। বিপিএলের দ্বাদশ আসরে দুর্নীতিমূলক কর্মকাণ্ডের অভিযোগে চার ব্যক্তিকে সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি। এর মধ্যে একজনই ক্রিকেটার, সেই ক্রিকেটার অমিত মজুমদার।
অমিতের বিরুদ্ধে ‘ক্রিকেট ম্যাচের ফলাফল, অগ্রগতি, পরিচালনা বা অন্য যেকোনো বিষয়ের ওপর বাজি ধরা, বাজি গ্রহণ করা, লে-বেটিং করা বা অন্য কোনোভাবে বাজিতে লিপ্ত হওয়া’ ধারায় অভিযোগ আনা হয়েছে।
অবশ্য ১৪ দিনের মধ্যে দায় স্বীকার করে শাস্তি মেনে নেওয়া অথবা অস্বীকার করে ট্রাইব্যুনালে শুনানির অনুরোধ করতে পারবেন তিনি।
অমিত যে বিপিএলের জন্য নিষিদ্ধ হয়েছেন, সেই টুর্নামেন্টে কখনো খেলেনইনি তিনি! অবশ্য প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে অমিত মজুমদার নিয়মিত।
২০০৮ ও ২০১০ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের বাংলাদেশ দলে ছিলেন অমিত। বয়সভিত্তিক ক্রিকেটে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরিও করেন। তবে সম্ভাবনাকে বড় পর্যায়ে রূপ দিতে পারেননি।
প্রথম শ্রেণির ক্রিকেটে অমিত খেলেন খুলনা বিভাগীয় দলের হয়ে। ১৮ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৫৮ ম্যাচে ২৫.৫৫ গড়ে তার রান ২৪২৮। দুটি সেঞ্চুরির সঙ্গে আছে ১২ ফিফটি। ২০০৯ থেকে খেলা লিস্ট ‘এ’ বৃহস্পতিবার রূপগঞ্জ–গাজী গ্রুপ ম্যাচ পর্যন্ত খেলেছেন ৯৯ ম্যাচ।
সাময়িকভাবে নিষিদ্ধ হওয়ায় আপাতত আর খেলতে পারবেন না অমিত। এখন দেখার বিষয়, অমিতের সাময়িক নিষেধাজ্ঞাই থাকবে নকি লম্বা সময়ের হয়ে পড়ে।

/টিই/

বিপিএল ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ ৫
মাশরাফির রেকর্ড ভাঙলেন মোসাদ্দেক
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে নেই বাবর