৯ রানের আক্ষেপে পুড়লেন মুমিনুল
নিজস্ব প্রতিবেদক

৯ রানের আক্ষেপে পুড়লেন মুমিনুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৭: ০১

৯১ রান করেন মুমিনুল হক। ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। এরপর সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন মুমিনুল হক। তবে ৯ রানের আক্ষেপে পুড়তে হলো মুমিনুলকে। ব্যক্তিগত ৯১ রানে আউট হয়েছেন তিনি।
বাঁহাতি স্পিনার নোমান আলী নিচু হয়ে আসা বলে এলবিডব্লিউ হন মুমিনুল। ২০০ বলের ইনিংসে ১০ চারে ৯১ রান করে এই বাঁ-হাতি ব্যাটার। মুমিনুলের আউটে ভাঙে ১৩০ বলে ৭৫ রানের জুটি। সঙ্গে বাংলাদেশ হারায় একটি রিভিউ।
মুমিনুল সর্বশেষ সেঞ্চুরি করেছেন ২০২৪ সালের সেপ্টেম্বরে। এরপর তিনি ৭টি (আজকের ইনিংসসহ) পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেললেও একটিও সেঞ্চুরি পাননি।
মুমিনুলের আউটের পর ব্যাট করতে নেমেছেন লিটন দাস। ৭৭ ওভার শেষে বাংলাদেশ করেছে ৪ উইকেটে ২৮৩ রান। মুশফিক ৩৮ ও লিটন ২ রানে অপরাজিত আছেন।
পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, নোমান আলী ও মোহাম্মদ আব্বাস।

/টিই/

আইসিসি মাসসেরার দৌড়ে নাহিদ রানা