বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনলো চীন

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনলো চীন
সিটিজেন স্পোর্টস ডেস্ক

চীনের জনসংখ্যা প্রায় ১৪১ কোটি। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। অথচ এ দেশটিতেই ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে বিপাকে পড়েছিল ফিফা। অবশেষে এবারের বিশ্বকাপ টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব কিনেছে চীনের জাতীয় গণমাধ্যমের অভিভাবক প্রতিষ্ঠান ‘চায়না মিডিয়া গ্রুপ’ (সিএমজি)।
শুক্রবার (১৫ মে) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে। নানজিং-ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইয়াংজি ইভনিং পোস্ট’ এই চুক্তির বিষয়টি নিশ্চিত করলেও, চুক্তির আর্থিক মূল্য বা এটি ২০২৬ ও ২০৩০ উভয় বিশ্বকাপের জন্য প্রযোজ্য কি না, তা প্রকাশ করেনি।
চলতি মাসের শুরুর দিকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছিল, তারা বিশ্বজুড়ে ১৭৫ টিরও বেশি অঞ্চলে সম্প্রচার চুক্তি সম্পন্ন করেছে; তবে চীন ও ভারতের সাথে আলোচনা তখনও চলছিল।
চলতি সপ্তাহে ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোম বেইজিং সফর করেন এবং চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান সং কাইয়ের সাথে সাক্ষাৎ করেন। এরপরই এলো চুক্তির খবর।

মুক্তি পেলো বিশ্বকাপের থিম সং
স্বত্ব কিনতে পারেনি বিটিভি, ফুটবল বিশ্বকাপ দেখা নিয়ে অনিশ্চয়তা