শিরোনাম

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি
 সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে শামসুল আলম (৬৩) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৮ স্থানীয় সময় রাত ৮টার দিকে মদিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মৃত শামসুল আলম রংপুর মেট্রোর কোতোয়ালি থানার ভোগিবালাপাডার বাসিন্দা। তার পিতার নাম আজিজুল ইসলাম এবং মাতার নাম শামসুন নাহার। তিনি সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন।

বাংলাদেশ হজ অফিস মদিনা আল মুনাওয়ারা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) শারীরিক অসুস্থতা ও দুর্বলতা নিয়ে তিনি সেখানকার মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসার জন্য আসেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বুধবার (২৯ এপ্রিল) ফজর নামাজ শেষে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। শামসুল আলমের এ মৃত্যুতে বুধবার পর্যন্ত চলতি বছর সৌদি আরবে মোট ৭ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করলেন।

/এমএকে/